২৩ জানুয়ারি এক ঘণ্টা কলম বিরতির আহ্বান বার কাউন্সিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জানুয়ারি দেশের সব আইনজীবী সমিতির সদস্যদের সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কলম বিরতি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সদস্য এ এম মাহবুব উদ্দিন ও সদস্য মো. কাউমুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে বার কাউন্সিলের কাউন্সিল সভায় এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।