২৩ জুন বর্ণিলভাবে সাজবে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিনটি জাঁকজমক ও বর্ণিলভাবে পালনের জন্য রাজধানী ঢাকাসহ সব জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজাবে দলটি। আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সাজসজ্জা উপকমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মলগ্ন থেকে ভাষা-আন্দোলন, স্বাধীনতাসংগ্রামসহ সব আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের বীরোচিত ভূমিকা ও গৌরবোজ্জ্বল অতীতের চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে। এ ছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সব গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকার কথা প্রচার করা হবে। আগামী বুধবার বিকেল পাঁচটায় সাজসজ্জা উপকমিটির আরও একটি সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামীকাল বিকেল পাঁচটায় আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশনা উপকমিটির বৈঠক হবে।