২৩ জুলাই জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিকভাবে অসুস্থ ছিলেন কুষ্টিয়ার মোহসিন সিদ্দিক। নিজে গুরুতর অসুস্থ হয়েও মানসিক অসুস্থ ব্যক্তিদের জন্য আন্দোলন করেছেন। তিনি ২০০৬ সালের ২৩ জুলাই মারা যান। তাই এই দিনটিকে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।গতকাল শুক্রবার এই দাবিকে সামনে রেখে ওয়েলফেয়ার সোসাইটি ফর মেন্টাল হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি, মনোবিজ্ঞান, সমাজকল্যাণ বিভাগ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সদস্য এবং নাগরিক সংহতির সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি।