প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় আগামী ২৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আজ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ দিন ধার্য করেন।
২০১১ সালে জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন আসামিরা। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় এ মামলা করেন।