২৩ জুলাই বিএনপির ইফতার, আশরাফকে আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠেয় ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।ইফতারে ১৮ দলীয় জোটের শরিক দল ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপির নেতারা দাওয়াতপত্র বিতরণ শুরু করেছেন।গতকাল সোমবার বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কার্যালয়ে আমন্ত্রণপত্র দিয়ে আসেন।