প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে র্যাব-১০-এর সদস্যরা অভিযান চালিয়ে ২৩ দালালকে হাতেনাতে আটক করেছে। র্যাব-১০ সূত্র জানায়, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক এসব দালালকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক আবদুস সাত্তার, র্যাব-১০-এর সহকারী পরিচালক এএসপি আবদুল্লাহ হেল হাদী প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।
নওগাঁ সংবাদদাতা