২৩ প্রতিষ্ঠানকে দুই লাখ ৬১ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চারটিসহ দেশের মোট ২৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে গতকাল মঙ্গলবার দুই লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। ঢাকা, গাজীপুর, জয়পুরহাট, কক্সবাজার ও বরিশালে এসব অভিযান চালানো হয়।ঢাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব (সংযুক্ত) সৈয়দ আহম্মদ ছাফার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত খিলগাঁও ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালান। অভিযানে সিরাজ স্টোরকে চার হাজার টাকা, বিক্রমপুর সুইট অ্যান্ড বেকারিকে ২০ হাজার, ইসলামী ব্যাংক হাসপাতালের ওষুধের দোকানকে ১০ হাজার এবং রাহাত ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তরের উপসচিব (সংযুক্ত) আলী ইউসুফ মোহাম্মদ সুলতান নূরের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত গাজীপুর ও টঙ্গী এলাকায় অভিযান চালান। এ অভিযানে আলীবাবা সুইটসকে ১০ হাজার টাকা, খান ফুডসকে আট হাজার, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে (টঙ্গী) ২০ হাজার, খাঁটি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে (জয়দেবপুর) ১২ হাজার ও জামান হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এসব অভিযানে র‌্যাব, ক্যাব, ডিএমপি, বাজার কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, জেলা ও পুলিশ প্রশাসন সহায়তা করে।