২৩ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা এক আসনে ৬০ জনের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৮ হাজার ৩২০টি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি উপাচার্যের সভাকক্ষে উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি প্রতিদিন চার পালায় পরীক্ষা হবে। ৭ মার্চ ফল প্রকাশের পর উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম শুরু হবে। চলবে ১০ থেকে ১৯ মার্চ পর্যন্ত। বিশেষ কোটার জন্য ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। ইউনিট পরিবর্তন করা যাবে ২০ থেকে ২৩ মার্চের মধ্যে। অপেক্ষমাণ তালিকা এবং বিশেষ কোটায় ভর্তি-প্রক্রিয়া চলবে ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। ২ এপ্রিল থেকে নতুন বর্ষের ক্লাস শুরু হবে।পরীক্ষার হলে পরীক্ষার্থীদের ইন্টারনেট থেকে ডাউনলোড করা ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের দুটি কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মূল কপি (ফেরতযোগ্য) অবশ্যই সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।