২৩ বছর পর রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলার রায় ঘোষণা করা হতে পারে আজ বুধবার। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে এ রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য রেখেছেন। ২৩ বছর আগের এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।