২৩ বছর পর রায়ে ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অর্পিত সম্পত্তির ওপর নির্মিত ঘর বিক্রির টাকা আত্মসাতের মামলা দায়েরের ২৩ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের তত্কালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাওসেল আলম খানকে সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা দিতে না পারলে তাঁকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।গতকাল বুধবার বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম জয়নাল আবেদীন এ রায় দেন। রায় ঘোষণার সময় গাওসেল আলম আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত নথি থেকে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে অর্পিত সম্পতির ওপর একটি ঘর ছিল। ১৯৮৭ সালের প্রথম দিকে তত্কালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাওসেল আলম ঘরটি বেআইনিভাবে বিক্রি করে টাকা আত্মসাত্ করেন।