২৩ বাসযাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৩ জন বাসযাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধারের পর স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়েছে। আহত ব্যক্তিরা সবাই বাসযাত্রী ছিলেন। তাঁদের বাড়ি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর ও ঠাকুরগাঁওয়ে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুমন ডিলাক্স পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে যশোরে যাওয়ার পথে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে যায়।