২৩ ব্যক্তি উদ্ধার, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতিকালে ২৩ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের বহদ্দারহাটের খতিবেরহাট এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ওই ২৩ ব্যক্তিকে উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়েছে। আটক ছয়জন দালাল বলে জানান ওসি।

ওসির ভাষ্য, উদ্ধার হওয়া ব্যক্তিদের অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল। দেশের বিভিন্ন স্থান থেকে ওই ব্যক্তিদের চট্টগ্রামে আনা হয়। তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন দালালেরা।