২৩ মার্চের সমাবেশ সফল করতে খেলাফত যুব আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত ‘নাস্তিক-মুরতাদদের’ সহযোগীদের প্রতিহত করার জন্য আগামী ২৩ মার্চ রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন।গতকাল মঙ্গলবার রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি ফখরুল ইসলাম এ আহ্বান জানান। একই দিন মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত শেষ করা ও কথিত মুরতাদ-নাস্তিকদের শাস্তির দাবিতে সমাবেশ ডেকেছে বাংলাদেশ ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ। এ সংগঠনের আমির ফরিদ উদ্দিন মাসউদকে কথিত ‘নাস্তিক-মুরতাদদের’ সহযোগী বলে দাবি করেন মুফতি ফখরুল ইসলাম। তিনি দাবি করেন, সরকার ফরিদ উদ্দিন মাসউদের মাধ্যমে ওলামা-মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের নামে সমাবেশ করাচ্ছে। এ সমাবেশ সফল করতে দেওয়া হবে না।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত যুব আন্দোলনের সহসভাপতি আবদুল আলিম, আবুল হাশেম, মুফতি রায়হান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।