২৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ, ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও এক কর্মচারীকে মারধর করার অভিযোগে চার ছাত্রীসহ ২৩ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।তদন্ত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বহিষ্কৃতরা হলেন মততাজ খানম, সাদিয়া আফরিন, নুরুন্নাহার সেতু, সুমাইয়া হক, ননীগোপাল পাল, আবুল কালাম আজাদ, হাফিজুল ইসলাম, আসিব উদ্দিন, খোন্দকার মো. আলম, তুষার কান্তি রায়, সৌতম কুমার শীল, জাহাঙ্গীর আলম, এম ফজলে রাব্বি, জুবায়ের আহমেদ, মিঠুন চন্দ্র দাস, মনজুর রহমান, তারেক জামান, রেদোয়ানুল আলম, পিটার সৈকত, রাশেদ চৌধুরী, মাঈনুদ্দীন আহমেদ, হেলাল উদ্দীন এবং রেজভির আহমেদ।