প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন সংবাদপত্রে কর্মরত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী আয়োজন ‘চুয়েটজেএ জাগরণ উ ৎ সব-১১’ আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির উদ্যোগে এ উ ৎ সব হচ্ছে। বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে: শোভাযাত্রা, সংবাদপত্রে প্রকাশিত চুয়েটবিষয়ক খবর নিয়ে সংবাদ প্রদর্শনী, আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার গুরুত্ববিষয়ক সেমিনার ও আলোচনা সভা, সাম্প্রতিক ঘটনাবলির ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সম্মাননা প্রদান, শ্রেষ্ঠ চুয়েট সাংবাদিক সম্মাননা প্রদান এবং সাবেক ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান।