২৩ সেপ্টেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের দাবি পূরণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহার্ঘ ভাতা ৬০ শতাংশ, স্থায়ী পে-কমিশনের ঘোষণা বাস্তবায়ন, স্থায়ী সার্ভিস কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। ২৩ সেপ্টেম্বরের মধ্যে দাবিদাওয়া পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।