২৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করল চট্টগ্রাম কাস্টমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত অর্থবছরে ২৩ হাজার ২১৬ কোটি ২২ লাখ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হওয়া পণ্যের শুল্ক-কর থেকে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে।
কাস্টম হাউস সূত্র জানায়, সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৪ হাজার ৪১৩ কোটি টাকা। এ হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ১৯৭ কোটি টাকা কম আদায় হয়েছে।
গত বছর ২৩ হাজার ২৭৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়। এ হিসাবে গত অর্থবছরের চেয়ে ৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।