২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত দিনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়নি। প্রতিষ্ঠানগুলোকে ৩১ মার্চের মধ্যে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে স্টুডেন্ট কেবিনেট গঠনের নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ মার্চ উপজেলার উচ্চবিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু উপজেলার ৩০টি উচ্চবিদ্যালয়ের মধ্যে ১৬টিতে এবং ১২টি মাদ্রাসার মধ্যে তিনটিতে ওই দিন নির্বাচন হয়। বিষয়টি জানার পর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ ৩১ মার্চের মধ্যে বাকি ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন করার নির্দেশ দিয়েছেন।