প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাসহায়ক খাতে বরাদ্দ কম রেখেইে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন করা হলো। গতকাল মঙ্গলবার সিনেট অধিবেশনে ২০১০-১১ অর্থবছরের ২৩০ কোটি নয় হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়। একই সঙ্গে গত অর্থবছরের ১৯৮ কোটি ২৩ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। এ ছাড়া সিনেটে যুদ্ধাপরাধীদের বিচারসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গত সোমবার শুরু হয় অধিবেশন। সিনেটের ৮৪ জন সদস্যের মধ্যে ৫০ জনের উপস্থিতিতে গতকাল বাজেট পাস করা হয়। এবার মোট বাজেটের মাত্র ১০ দশমিক ৩৬ শতাংশ শিক্ষাসহায়ক খাতে রাখা হয়েছে।দুই দিনব্যাপী সিনেট অধিবেশনে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানসহ অনেক তুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে কোনো আলোচনা হয়নি।