প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ালেখায় কৃতিত্বের জন্য ২৩১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। গত বুধবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান। পরে অতিথিরা ২০১৭ সালের বসন্তকালীন ও গ্রীষ্মকালীন সেমিস্টারে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি