২৪ এপ্রিল পবিত্র লাইলাতুল মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আকাশে গতকাল বুধবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২৪ এপ্রিল সোমবার (২৬ রজব) দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, ধর্মসচিবের একান্ত সচিব মো. গোলাম মওলা, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।