প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমা প্রকাশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে নয় দিনব্যাপী বইমেলা। বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
মেলায় প্রথমা প্রকাশিত বই ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থার বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি হবে। ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের ওপর শতকরা ৩০ থেকে ৬০ ভাগ এবং দেশি পুরোনো বইয়ের ওপর ৭০ ভাগ পর্যন্ত ছাড় দেওয়া হবে। নতুন ভারতীয় বইয়ের ক্ষেত্রে ১ রুপি সমান ১ টাকা ৮০ পয়সা এবং পুরোনো বইয়ের ক্ষেত্রে এক রুপি সমান এক টাকা হারে মূল্য নির্ধারণ করা হয়েছে।