প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল শুক্রবার আয়োজিত মানববন্ধন ও শ্রমিক সমাবেশে বক্তারা পোশাক কারখানার মালিক ও ক্রেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ এপ্রিলের মধ্যে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। সাভারে রানা প্লাজা ধসের এক বছর উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানাকে ফাঁসি দিতে হবে। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণে নির্দিষ্ট নীতিমালা করতে হবে।