২৪ ও ২৫ ফেব্রুয়ারি এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) আয়োজনে ‘ষষ্ঠ এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব-২০১২’ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ উৎসব হবে।গতকাল এক বিজ্ঞপ্তিতে এনডিএফ বিডি জানিয়েছে, বিতর্ক উৎসবে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে প্রায় দুই হাজার মেধাবী শিক্ষার্থী অংশ নেবে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্কের ওপর কর্মশালা, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, মিট দ্য পারসোনালিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সদদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। উৎসবে অংশ নিতে নিবন্ধন করতে হবে। এ-সংক্রান্ত তথ্য জানতে .িহফভনফ.পড়স এবং নিবন্ধন করার জন্য ০১৬১১-৫৪১৫৬৬, ০১৯৭৩-৩৬৮৬১০, ০১৮১৯-৮১৬৩৬৭, ০১৭৫৪-৩৪৩৩৩৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।