২৪ ঘণ্টা পর মামলা করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিকুঞ্জ এলাকায় মঙ্গলবার রাতের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও পিস্তল লুটের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার রাতে দায়ের করা মামলাটিতে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের খোয়া যাওয়া পিস্তল গতকাল পর্যন্ত উদ্ধার হয়নি।মেয়েদের উত্ত্যক্ত করার জের ধরে বখাটে ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের একপর্যায়ে পুলিশের ওপর হামলা করা হয়।খিলক্ষেত থানার পুলিশ জানায়, পুলিশকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, পিস্তল ছিনতাই ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে উপপরিদর্শক হাবিবুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে এ মামলা করেন। হাবিবুলের কাছ থেকেই পিস্তলটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।উত্ত্যক্ত করার ঘটনার জের ধরে ঘটনার শিকার মেয়েটির পক্ষ নেওয়া এলাকাবাসীর সঙ্গে বখাটেদের সংঘর্ষ বেধে যায়। উত্ত্যক্তকারী রাজনের বাবা স্থানীয় বস্তির নিয়ন্ত্রণকারী একাব্বর আলী ও তাঁর লোকজন বখাটেদের পক্ষ নেন। পুলিশ সংঘর্ষ থামাতে গেলে একাব্বরের লোকজন তাদের ওপর হামলা চালায়। একাব্বর নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে ৩২ জনকে আটক করে। পরে যাচাই-বাছাই করে ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়।মামলার ২১ জন আসামি হচ্ছেন একাব্বর আলী, তাঁর ছেলে সুমন ও রাজন, আলামীন, সোহাগ, আনোয়ার, সোহেল শিকদার, মনির হোসেন, মাসুম মিয়া, লাল মিয়া, ইয়াকুব, শাহাজাহান, ফারুক, তনু, বাদশা, রাসেল, সানি, মনির, ফায়জুল, রাজীব ও হাশিম।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার হাফিজ আক্তার জানান, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।এদিকে উত্ত্যক্তের শিকার মেয়েটিও বাদী হয়ে সাত বখাটের নাম উল্লেখ করে বুধবার রাতে একটি মামলা দায়ের করেছে। তার মামলায় রাজন, তনু, রাসেল, সনেটসহ সাতজনকে আসামি করা হয়েছে।