প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুৎ-সংযোগ চলে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) স্থানীয় কার্যালয় সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ১০টি ইউনিটের মধ্যে নয়টির উৎপাদন বন্ধ। এ জন্য সরাইল উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল।