প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সিলেট-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের দুর্ঘটনার কারণে সিলেট অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ২৪ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ জানান, ৯ জুলাই রাতে ফৌজদারহাট রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় পড়ে। এর পর থেকে সিলেট অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ২৪ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো উদ্ধার হলেও সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।