২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আদিবাসী এক তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ হুমকি দেয়।
ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), আদিবাসী যুব পরিষদ, জন উদ্যোগ ও মৌলিক বাংলার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এক গারো তরুণীকে তিন যুবক গণধর্ষণ করেন। এরপর ১৫ এপ্রিল এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হলে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন বাকি দুজনকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। তবে ঘটনার চার দিন পরও বাকিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। একই সঙ্গে পুলিশ মামলা নিয়ে টালবাহানা করছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
বক্তারা অভিযোগ করেন, এ পর্যন্ত যত আদিবাসী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন, তাঁরা কেউই বিচার পাননি। একটি স্বাধীন দেশে গারো তরুণীরা ধর্ষণের বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তাঁরা।

মানববন্ধনে গাসুর ভারপ্রাপ্ত সভাপতি অমিত স্কু, সাধারণ সম্পাদক তৃপ্ত তাতারা চিরানসহ অন্যান্য সংগঠনের নেতারা বক্তব্য দেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক গারো শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।