শুক্রবার দিবাগত রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য

এটা লোকাল মেইড বোমা ছিল। দেশীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী

এএসআই হত্যার ঘটনায় কামরাঙ্গীরচর থেকে বোমা উদ্ধার করলাম, ককটেল উদ্ধার করলাম। সেগুলোর সঙ্গে গতকালের ককটেলের হুবহু মিল আছে।
এ কে এম শহীদুল হক
পুলিশের মহাপরিদর্শক

দেশকে অশান্ত করার জন্য একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এগোচ্ছে। পুলিশ সতর্ক রয়েছে। যদিও দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।
আছাদুজ্জামান মিয়া
ডিএমপি কমিশনার

চট্টগ্রামের জঙ্গিদের কাছ থেকে যে রকমের বোমা উদ্ধার করেছি এবং আমরা এই ধরনের বোমা এই জঙ্গিদের কাছ থেকেও উদ্ধার করেছি।
কর্নেল জিয়াউল আহসান
র্যা বের অতিরিক্ত
মহাপরিচালক

এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে বলা যাবে না। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখছেন।
গওহর রিজভী
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা