২৪ ঘণ্টায় এক গ্রামের তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার পাঁচারই গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে এসে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ আন্যান্য মালামাল লুট করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচারই গ্রামের কুতুব উদ্দিনের বাড়িতে গত বুধবার রাতে ১২ থেকে ১৪ জনের সশস্ত্র ডকাতদল গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে ঢুকে কুতুব উদ্দিনের বুকে পিস্তল ঠেকিয়ে ছয় ভরি স্বর্ণালংকার, আট হাজার টাকা, দুটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুট করে। অন্য ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত দুইটার দিকে একই গ্রামের আফছার আলী মোল্লা ও রহমত আলী মোল্লার বাড়িতে। ডাকাতেরা প্রথমে রহমত মোল্লাকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ঘরের দরজা খোলে। পরে চারজন ঢুকে তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, দেড় হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। এরপর তাঁকে অস্ত্রের মুখে জিমিঞ্চ রেখে আফছার আলী মোল্লাকে ডেকে তুলে তাঁর বাড়িতেও অনুরূপভাবে ডাকাতি করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করতে চাইছেন না। তিনি জানান, কোনো সংঘবদ্ধ ডাকাত দল এটা করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।