২৪ ঘণ্টায় পরীক্ষা, শনাক্ত, মৃত্যু বেড়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৭ জন।
এ নিয়ে দেশে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৯ জন।
করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৬৪১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।
গতকাল রোববার ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩২ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫২৩টি নমুনা।এর আগের দিন ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি নমুনা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।