২৪ ঘণ্টায় মাছের রোগ নির্ণয় ও প্রতিকার সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের রোগ নির্ণয় করে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রতিকার করা সম্ভব। গত বুধবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ এ তথ্য জানিয়েছে। এ তথ্য তড়িৎ গবেষণা থেকে পাওয়া। জিইবি বিভাগ সূত্রে জানা গেছে, শিং (ক্যাট ফিস) ও কার্প-জাতীয় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক কৃষি উন্নয়ন সংস্থার (ইউএসডিএ) অর্থায়নে চলতি বছরের মার্চ মাসে একটি প্রকল্পের কাজ শুরু হয়। এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের অর্থায়নে সম্মান শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক গবেষণাগার এরই মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন একটি গবেষণাগার উদ্বোধন করেন। প্রকল্পের পরিচালক জিইবি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গবেষণার মাধ্যমে দেশে মৎস্যশিল্পে বিল্পব ঘটানো সম্ভব। গত মার্চ মাসে শিং ও কার্প-জাতীয় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি প্রকল্প শুরু হয়েছে। দুই মাসের মধ্যে এর পরিপূর্ণ ফলাফলও আমরা অর্জন করতে পারব বলে আশা করছি।’