২৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
কুমিল্লার তিতাস উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন জামানত হারিয়েছেন। আট ইউপিতে চেয়ারম্যান পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জগৎপুের বিএনপির মোহাম্মদ আমিরুল ইসলাম, জাতীয় পার্টির আবদুর রহমান; সাতানীতে জাতীয় পার্টির মোশারফ হোসেন, বিএনপির আবদুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম ও স্বতন্ত্র প্রার্থী মহসিন সরকার জামানত হারিয়েছেন।
কলাকান্দিতে বিএনপির নুরু মিয়া, জাতীয় পার্টির মোবারক হোসেন সরকার ও স্বতন্ত্র প্রার্থী মমিনুল হক; কড়িকান্দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান জামানত হারান। মজিদপুরে আওয়ামী লীগের মোসাম্মৎ শাকিলা পারভীন, স্বতন্ত্র প্রার্থী মোস্তাক ভূঁইয়া, মোজাম্মেল হক সরকার, শফিকুল ইসলাম ও সজিবুর রহমান; বলরামপুরে নাজমুল হাসান জামানত হারান। ভিটিকান্দিতে জাতীয় পার্টির হজরত আলী সরকার, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, জাকির হোসেন মুন্সী, মো. মজিবুর রহমান ও ফারুক সরকার; নারান্দিয়ায় জাতীয় পার্টির কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান ভূঁইয়া জামানত হারিয়েছেন।