২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের মাহিগঞ্জ পুলিশ ফাঁড়িসংলগ্ন বিহারিপাড়ায় মদ পানে আটজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, গতকাল রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে মদ ব্যবসায়ী আবদুর রহিম ওরফে ছইয়া, তাঁর স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে মিঠু মিয়াকে আসামি করা হয়েছে।

অভিযোগভুক্ত ২৪ আসামির মধ্যে ২২ জনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে ২১ জনই জামিন পান। তবে প্রধান আসামি আবদুর রহিম এখনো কারাগারে আছেন। মিঠু মিয়া ঘটনার পর থেকে পলাতক। গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে বিহারিপাড়ায় আবদুর রহিমের বাড়িতে মদ পানের পর বিষক্রিয়ায় আট ব্যক্তি মারা যান।