২৪ জুন পবিত্র শবে বরাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ জুন সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ রোববার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মসচিব কাজী হাবিবুল আওয়াল। বৈঠকের সূত্রে জানা গেছে, দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে।