২৪ জুন পবিত্র শবে বরাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামীকাল ১১ জুন থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৪ জুন দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।: