২৪ দিনে গজারিয়ায় তিন লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও বাউশিয়া এলাকা থেকে গত ২৪ দিনে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর বাউশিয়া খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার বালুয়াকান্দি এলাকার মহাসড়কের উত্তর পাশের খাল থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবকের বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।