২৪ নভেম্বর দক্ষিণাঞ্চলে সড়ক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক সংস্কার, বাসভাড়া বৃদ্ধি, গাড়ির যন্ত্রাংশের কর কমানোসহ নয় দফা দাবিতে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ২৪ নভেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি সড়কে পরিবহন ধর্মঘট পালন করবে। গতকাল বুধবার বেলা ১১টায় সমিতির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সমিতির কার্যালয়ে ওই বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইকরামুল ইসলাম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর, আন্তজেলা বাস মালিক সিন্ডিকেটের সভাপতি পবিত্র কাপুড়িয়া, পরিবহন শ্রমিক সংস্থার সভাপতি আজিজুল আলম প্রমুখ।সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আলী আকবর জানান, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাসভাড়া বাড়ায়নি। এ অঞ্চলের অধিকাংশ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।