প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে পান পাতা প্রতীক নিয়ে পাঁচ হাজার ১৭৭ ভোট পেয়ে রুনু রেজা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শমশের আলী মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪৭৭ ভোট।ওয়ার্ডের ২৩ হাজার ৭৫২ জন ভোটারের বিপরীতে ১৩ হাজার ২০৬টি ভোট পড়েছে। ভোট দেওয়ার হার প্রায় ৫৫ দশমিক ৬ শতাংশ।২০০৯ সালের ১১ জুলাই রাতে নগরের মুসলমানপাড়ার নিজ বাড়ির সামনে কেসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শহীদ ইকবাল (৪৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে কাউন্সিলর পদটি শূন্য হয়। বিজয়ী রুনু রেজা নিহত শহীদ ইকবালের স্ত্রী।