২৪ পুলিশ কর্মকর্তা পদে রদবদল, একজন ওএসডি
পুলিশ বাহিনীর ২৪টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে (চলতি দায়িত্বে), বরিশাল রেঞ্জের ডিআইজি বিনয় কৃষ্ণ বালাকে রংপুর রেঞ্জের ডিআইজি, র্যাবের অতিরিক্ত ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) মোশাররফ হোসেন ভুঞাকে এসবিতে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুঁইয়াকে ঢাকা রেঞ্জে, হাইওয়ে পুলিশের ডিআইজি সোহরাব হোসেনকে রেলওয়েতে, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হুমায়ন কবীরকে হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) লুত্ফর রহমান মন্ডলকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), সিআইডির বিশেষ পুলিশ সুপার রফিকুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), এসবির বিশেষ পুলিশ সুপার আওরঙ্গজেব মাহবুবকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব), কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), গাজীপুরের পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অধিনায়ক আবদুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের এআইজি শাহবুদ্দিন কোরেশীকে ঢাকা নগর পুলিশের যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব), পুলিশ সদর দপ্তরের এআইজি (গোপনীয়) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবর রহমানকে ঢাকা নগর পুলিশের যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব), পুলিশ সদর দপ্তরের এআইজি ইব্রাহীম ফাতেমীকে ঢাকা নগর পুলিশের যুগ্ম কমিশনার (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে।টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানকে ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা নগর পুলিশের উপকমিশনার আবদুল বাতেনকে গাজীপুরের পুলিশ সুপার, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাগত মফিজ উদ্দিন আহমেদকে ঢাকা নগর পুলিশের উপকমিশনার, মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজ উদ্দিন আহমেদকে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অতিরিক্ত কমান্ড্যান্ট, পুলিশ সদর দপ্তরের এআইজি (আইসিটি) শাহ আলমকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মুনির হোসেনকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।