২৪ রাইফেলের বিদ্রোহের বিচার শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বিডিআর সদর দপ্তরে ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচার শুরু হচ্ছে আজ বুধবার। পিলখানার দরবার হলে সকাল সাড়ে নয়টার দিকে এই বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন বিডিআরের কর্মকর্তারা।আজকের বিচারকাজে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম সভাপতিত্ব করবেন। এর আগে পিলখানায় সদর ব্যাটালিয়ন ও ১৩ রাইফেল ব্যাটালিয়নের বিচারকাজ শুরু হয়েছে। পিলখানার বিদ্রোহের ঘটনায় প্রথম বিচার শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর।