প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ঢাকার সাভারের কুশিয়ারা কম্পোজিট নামের একটি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানা কর্তৃপক্ষকে অধিদপ্তরের কার্যালয়ে তলব করে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কুশিয়ারা কম্পোজিট কর্তৃপক্ষ ২০১২ সালে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পর থেকে আর ছাড়পত্র নবায়ন করেনি। এ ছাড়া তরল বর্জ্যের বিশ্লেষিত ফলাফল দাখিল না করে কারখানা পরিচালনা করার পাশাপাশি বর্জ্যমিশ্রিত তরল ফেলে পাশের তুরাগ নদ দূষিত করে আসছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ আলমগীর বলেন, ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করার দায়ে কুশিয়ারা কম্পোজিট কর্তৃপক্ষকে জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।