২৪ সরকারি বিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রি শুরু ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন রাজধানীর ২৪টি সরকারি উচ্চবিদ্যালয়ের (প্রাথমিক স্তর সংযুক্তসহ) প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির ফরম বিক্রি শুরু হবে ১ ডিসেম্বর। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। পরে বাকি শ্রেণীগুলোতে বরাবরের মতো তিনটি গুচ্ছ করে তিন দিনে (১৯, ২০ ও ২১ ডিসেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে ১০ নভেম্বর। ১৪ নভেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভর্তির ফরম বিক্রি শুরু হয়েছে গত সোমবার। চলবে ১৮ নভেম্বর (১৫ নভেম্বর বাদে) পর্যন্ত।