২৪ সরকারি স্কুলে ভর্তি ফরম বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন রাজধানীর ২৪টি সরকারি উচ্চ বিদ্যালয়ে (প্রাথমিক স্তর সংযুক্তসহ) প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির ফরম বিক্রি শুরু হয়েছে গতকাল রোববার। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তি ফরম বিক্রির পর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। এরপর বাকি শ্রেণীগুলোর জন্য বিদ্যালয়গুলোতে ১৯, ২০ ও ২১ ডিসেম্বর পরীক্ষা হবে।