২৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার সাধারণ শিক্ষক ফোরামের সাধারণ সভা শেষে ফোরামের সদস্যসচিব অধ্যাপক মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ‘রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় তদন্ত কমিটি গঠনে দেরি হয়েছে। তাই শিক্ষাসচিবের অনুরোধে আমরা আন্দোলন স্থগিত করেছি।’
উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে চার মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। গত ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৭ জন শিক্ষকের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষেতদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। এরপর ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করে শিক্ষক ফোরাম। গত রোববার আন্দোলন স্থগিতের সেই ১৫ দিন শেষ হয়।
প্রতিবাদ সভা: গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শিক্ষক ফোরাম। সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনকে একই সঙ্গে বিজনেস অনুষদের ডিন নিয়োগ, উপাচার্য আনোয়ার হোসেন ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদের বিরুদ্ধে প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক শ্যামল কুমার রায়ের সঙ্গে অসদাচরণ এবং অধ্যাপক আবুল খায়েরের বিরুদ্ধে একই সঙ্গে জীববিজ্ঞান অনুষদের ডিন ও কোষাধ্যক্ষের দায়িত্বে থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ লঙ্ঘন করার অভিযোগে গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহমঞ্চদ হানিফ আলী, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহামঞ্চদ কামরুল আহছান প্রমুখ। অধ্যাপক আফসার আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অধ্যাপক শ্যামল কুমার রায়ের সঙ্গে তিনি কোনো অসদাচরণ করেননি। উপাচার্যের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ৮ এর ২ ধারা অনুযায়ী সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনকে বিজনেস অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ লঙ্ঘিত হয়নি।