২৪৭ পরীক্ষার্থীর ফলাফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খাতা জালিয়াতির ঘটনায় ২৪৭ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৮ আগস্ট অনার্স পার্ট-২-এর ফলাফল ঘোষণা করা হলেও ওই পরীক্ষার্থীদের ফলাফল আসেনি। সোমবার নম্বরপত্রের তালিকা এলেও সবার ফলাফল স্থগিত দেখানো হয়।চলতি বছরের এপ্রিলে ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক হোসেন সোহরাওয়ার্দী টাকার বিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংরেজি (আবশ্যক) বিষয়ের নম্বর বাড়িয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় ২৪৭টি খাতা উদ্ধার করে পুলিশ। বেশ কিছুদিন আদালতের হেফাজতে থাকার পর পুলিশ আদালতের নির্দেশে ওই সব খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেয়। ৮ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পার্ট-২-এর ফলাফল ঘোষণা হলেও কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা, দর্শন ও ইতিহাস বিভাগের ২৪৭ জন শিক্ষার্থীর ইংরেজি (আবশ্যিক) বিষয়ের ফলাফল আসেনি।দর্শন শেষ বর্ষের ছাত্র তারা মিয়া, সেলিম মিয়া, জিয়াউর রহমানসহ কয়েকজন জানান, ইংরেজি বিষয়টি বাধ্যতামূলক। তাই পাস না করলে ফের পরীক্ষা দিতে হবে। তাঁদের দাবি, ‘আসল অপরাধীরা যেহেতু ধরা পড়েছে। আমরা তাদের শাস্তি চাই।’ কিন্তু সবার ফলাফল আটকে রাখা দুর্ভাগ্যজনক।কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান আনছার উদ্দিন বলেন, যাঁদের খাতা উদ্ধার হয়েছে, তাঁরা সবাই অপরাধী নন। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত, বিষয়টি ঝুলিয়ে না রেখে দ্রুত সমাধান করা।কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন বলেন, ‘শিক্ষার্থীরা বারবার আমাদের কাছে আসছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি।’