২৫ অক্টোবর কাঁচপুর দখলে নেওয়ার ঘোষণা শামীম ওসমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও সাবেক সাংসদ শামীম ওসমান। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।           

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বত্তৃদ্ধতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, নগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় শামীম ওসমান বলেন, ‘সবাই টাইম দেয়, ২৫ তারিখে হেন করেনগ্যা-তেন করেনগ্যা। ২৫ অক্টোবরের পর আপনারা কী করবেন? মারবেন। তাহলে আমরা কি আঙুল চুষব? আগামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হবে।’

শামীম ওসমান আরও বলেন,  মানুষ মনে করতো সুশীল সমাজ ভালো মানুষের দল। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বলছেন না ক্ষমতা ছেড়ে দিচ্ছি। টেলিভিশনের টকশোতে বইস্যা স্বপ্ন দেখেন, ওনারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন।