২৫ এপ্রিলের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ২৫ এপ্রিল রাতের মধ্যে বহিরাগতদের ঢাকা ও চট্টগ্রাম সিটি ত্যাগ করতে হবে। এই প্রস্তাব করে ইসি ১৯ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনী আইনশৃঙ্খলা বৈঠকের কার্যপত্র তৈরি করেছে। ১৯ এপ্রিলের এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এই সভায় সিদ্ধান্ত হবে।