২৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর কোর্ট স্টেশনের অদূরে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে চাঁদপুর-লাকসাম রেলপথ বন্ধ হয়ে যাওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা পর্যন্ত দুটি উদ্ধারকারী ট্রেন চারটি বগি উদ্ধার এবং শতাধিক রেলশ্রমিক রেলপথ মেরামত করার পর রেল চলাচল স্বাভাবিক হয়। রেলের চাঁদপুরের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, দুর্ঘটনার কারণ তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।