২৫ চিকিৎসকের স্থলে আছেন মাত্র তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে ঢাকঢোল পিটিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বর্তমানে এখানে ৩১ শয্যার চিকিৎসকও নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস প্রথম আলোকে জানান, ৩১ শয্যার হাসপাতালে নয়জন এবং ৫০ শয্যায় ২৫ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু এখন এই হাসপাতালে তিনিসহ মাত্র তিনজন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে তাঁকে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। মাত্র দুজন চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। তাঁরা হলেন শিশু বিশেষজ্ঞ শফিউল আযম ও চিকিৎসা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা। হাসপাতালে চিকিৎসক দেওয়ার জন্য সির্ভিল সার্জনকে বলা হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, ২০০৬ সালের ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর শয্যার সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল। এখন এখানে ৩১ শয্যার চিকিৎসকও নেই। এ কারণে রোগীরা এখানে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি প্রায়ই অচল থাকে। অ্যাম্বুলেন্সের অভাবে গুরুতর অসুস্থ রোগীদের মাইক্রোবাসে করে অন্যত্র পাঠাতে হচ্ছে। এ ছাড়া নারী রোগীর সংখ্যা বেশি হলেও এখানে দীর্ঘদিন ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি) নেই। এ কারণে নারী রোগীদের বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে যেতে হচ্ছে।
গত রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উপজেলার কাশিড়া গ্রামের গৃহবধূ তাছলিমা খাতুন (২৮) বলেন, ‘হাসপাতালত ডাক্তর দেখাবার আনু। এটি হামাকরে ডাক্তর (নারী চিকিৎসক) নাই। তাই বাড়িত ফিরে যাওচি। কী সুন্দর হামাকরে হাসপাতালের দালান। বাহির থ্যাকে দেখলে কেউ কবে না এটি ডাক্তর নাই।’
গত ৩ মার্চ জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ হাসপাতাল পরির্দশন করে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন। এ সময় তিনি দ্রুত হাসপাতালে চিকিৎসক পদায়নের আশ্বাস দেন